সোমবার, ১৭ আগস্ট, ২০০৯

ইউকেবিডিনিউজ এর লন্ডন কার্যালয় পরিদর্শন করলেন স্পিকার এডভোকেট আব্দুল হামিদ


ইউকেবিডিনিউজ এর লন্ডন কার্যালয় পরিদর্শন করলেন

স্পিকার এডভোকেট আব্দুল হামিদ


লন্ডন প্রতিনিধিঃ

বিলেতে বাংলা মিডিয়া প্রসারে ইউকেবিডিনিউজ এর ভূমিকা অনস্বীকার্যতরুণ মেধাবী সাংবাদিকদের সমন্বয়ে ইউকেবিডিনিউজ স্বতন্ত্রধারা বজায় রেখে কাজ করে যাবে বলে প্রত্যাশা করিপ্রবাসে থেকেও ইউ

কেবিডিনিউজ এর নিয়মি

ত সংবাদ আপডেট করা চাট্টিখানি কথা নয়গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে পারলেই এই মিডিয়া শুধু প্রবাসেই নয়, বাংলাদেশে শীর্ষস্থান দখল করে নিতে পারবে গত ১৩ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে ইউকেবিডিনিউজ এর লন্ডন কার্যালয় পরিদর্শনকালে স্পিকার এডভোকেট আব্দুল হামিদ খান এ কথা বলেন।

স্পিকার আরো বলেন, বর্তমান সরকার মিডিয়ার প্রতি খুবই আন্তরিক। ডিজিটাল বাংলাদেশ গঠনে মিডিয়ার সহযোগিতা প্রয়োজন

তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাংবাদিকদের স্বাধীনতা অবরুদ্ধ করা হয়েছিল, কিন্তু বর্তমানে নির্বিঘ্নে মিডিয়কর্মীরা কাজ করছে

এসময় স্পিকার এডভোকেট আব্দুল হামিদ কমনওয়েলথ ল কলেজের প্রিন্সিপাল ড. বাহার উদ্দিন চৌধুরীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হনমতবিনিময়কালে স্পিকাল আব্দুল হামিদ বলেন,

প্রবাসীরা যাতে সংসদের অধিবেশন সরাসরি দেখতে পারে সেজন্য শীঘ্রই একটি টিভি চ্যানেল চালু করা হবেআর এর সম্পূর্ণ কার্যক্রম পরিচালিত হবে সংসদ ভবন থেকেঅধিবেশন ছাড়া বাকি সময়ে বিনোদন এবং শিক্ষা বিষয়ক অনুষ্ঠান প্রচার করা হবে তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে সাংবাদিকদের সংসদ অধিবেশনের সংবাদ কাভারেজ এর জন্য ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হতোবর্তমান সরকার আসার পর সংসদে মিডিয়া সেন্টার চালু করে দিই, যেখানে ইন্টারনেটসহ সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ইউকেবিডিনিউজ এর কার্যালয় পরিদর্শনকালে তিনি ইউকেবিডিনিউজ এর সামগ্রিক কর্মকান্ড সম্পর্কে অবগত হন এবং সে সময়ে নিজেই একটি সংবাদ আপডেট করেনইউকেবিডিনিউজ এর কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এসময় উপস্থিত ছিলেন ইউকেবিডিনিউজ এর সম্পাদক সোয়েব কবীর, এস এস কবীর, হেফাজুল করিম রকিব, মাহবুব হাসান জুয়েল, আবুল কাশেম, শহিদুল ইসলাম তারেক উল্লেখ্য, ইউকেবিডিনিউজ লন্ডন থেকে প্রকাশিত প্রথম অনলাইন বাংলা দৈনিক সংবাদপত্রএটি শুধু বৃটেনেই নয়, পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নিউজ সাইটবর্তমানে এর প্রতিদিন গড়ে ৩০০০০ পাঠক নিয়মিত এটি পড়ে থাকেন ইউকেবিডিনিউজ এর ওয়েবসাইট হলো : www.ukbdnews.com

সম্পাদনায়ঃ আহমাদ রাসেল, পটুয়াখালী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ইউকেবিডিনিউজ; সম্পাদক, পিএসটিইউ নিউজ।

রবিবার, ১৬ আগস্ট, ২০০৯

বছরে নষ্ট হচ্ছে ৪৫ কোটি শ্রমঘন্টা, ক্ষতি ১২ হাজার কোটি টাকা


বছরে নষ্ট হচ্ছে ৪৫ কোটি শ্রমঘন্টা, ক্ষতি ১২ হাজার কোটি টাকা

ইউএনএস (ঢাকা):যানজটে অতিষ্ঠ রাজধানীবাসী। সময়মতো কর্মস্থলে পৌঁছানোই দায়। বছরে নস্ট হচ্ছে ঢাকাবাসীর ৪৫ কোটি শ্রমঘন্টা। আর্থিক ক্ষতি ১২ হাজার কোটি টাকা। নগরবাসীর দীর্ঘদিনের এই ভয়াবহ ভোগান্তি নিয়ে কারোরই যেন কোনও মাথাব্যথা নেই। নেই কোনও সমন্বিত উদ্যোগ। শিগগিরই এর একটি বিহিত না করলে অদূর ভবিষ্যতে ঢাকা অচল হয়ে পড়বে� এই আশংকা পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে কাজ করা গবেষকদের। দেশ টিভি মহানগরী ঢাকা বিশ্বের অন্যতম শীর্ষ যানজট প্রবণ শহর। এ যানজট রাজধানীর রাজপথ থেকে শুরু করে পাড়ার অলি-গলি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। নিত্যদিন সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রায় সব রাস্তায় দেখা যায় যানজট
। রাজধানীর মগবাজার, ফার্মগেইট, মহাখালি, মতিঝিলের মত গুরুত্বপূর্ণ জায়গাগুলো এখন যানজটের কারণে অনেক গণপরিবহনের চালকদের কাছে বিখ্যাত হয়ে উঠেছে। পুরো ঢাকাই এখন যানজটের গ্রাসে। ঢাকার উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম সব প্রান্তের মানুষকেই ভোগাচ্ছে এই নগর বিড়ম্বনা। রাজধানীতে যানজটের কারণে প্রতিদিন অপচয় হচ্ছে প্রায় ৩৩ কোটি টাকা। এ হিসাবে প্রতিবছর ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ হাজার কোটি টাকা। যা দেশের এবারের জাতীয় বাজেটের প্রায় ১০ শতাংশ। কয়েক বছর ধরে গবেষণা চালিয়ে জ্বালানির অপচয় ও কর্মঘণ্টার হিসাব ধরে আর্থিক এ ক্ষতির পরিমাণ নিরূপণ করেছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে প্রতিদিন যানজটের কারণে যে বিপুল পরিমাণ মূল্যবান জ্বালানি ও সময় অপচয় হচ্ছে তা দেশের সামষ্টিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও এ বিষয়ে যথাযথ গুরুত্ব না দেয়ার কারণে এই ধরনের ক্ষতি দিন দিন বেড়েই চলেছে। এতে শুধু অর্থই নয় সঙ্গে সঙ্গে সময়, উৎপাদন ও মানুষের উদ্যম নষ্ট হচ্ছে।

সম্পাদনায়ঃ মোঃ শরিফুল ইসলাম

১৯ আগষ্ট পর্যন্ত পার্বত্যাঞ্চল থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার স্থগিত রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট


১৯ আগষ্ট পর্যন্ত পার্বত্যাঞ্চল থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার স্থগিত রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট

ইউএনএস (ঢাকা): আগামী ১ আগষ্ট পর্যন্ত পার্বত্যাঞ্চল থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার স্থগিত রাখতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তিন পার্বত্য জেলা থেকে এক ব্রিগেড সেনা প্রত্যাহারের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন শুরুর মধ্যে উচ্চ আদালত থেকে এমন আদেশ এলো। জামাত নেতা ব্যারিষ্টার আ
ব্দুর রাজ্জাক এবং অ্যাডভোকেট তাজুল ইসলামের আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ রোববার এ নির্দেশ দেয়। এর আগে ২৯ জুলাই এক রকম হঠাৎ করেই পার্বত্যাঞ্চল থেকে ৩৫টি ক্যাম্প, ৩টি পদাতিক ডিভিশনসহ একটি পুরো ব্রিগেড সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করে সরকার। এরপর খাগড়াছড়ি থেকে ৬টি সেনা, বিডিআর ও আনসার ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে এবং ৭টি প্রক্রিয়াধীন আছে। শুরু থেকেই এর বিরোধীতা করে আসছে বিরোধী দল বিএনপি- জামাত। তাদের দায়ের করা দুটি আলাদা রিট আবেদনের শুনানিতে রোববার সরকার পক্ষ সময় চাইলে আবেদনকারীরা সময় বাড়ানো পর্যন্ত সেনা প্রত্যাহারের ওপর স্থগিতাদেশ চায়।

সম্পাদনায়ঃ মোঃ আল-আমীন শেখ

শনিবার, ১৫ আগস্ট, ২০০৯

৭৫ এর ঘাতক ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি / পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত


৭৫ এর ঘাতক ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি

পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

মোঃ শরিফুল ইসলামঃ

৭৫এর ঘাতক ও যুদ্ধাপরাধীদের বিচার দাবির মধ্যদিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সকাল সাড়ে ৮ টায় একাডেমিক ভবনের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোঃ রবিউল হক কর্তৃক পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে জাতীয় শোক দিবসের কর্মসূচী শুরু হয়। এরপর বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোষ্ট কাউন্সিল কনভেনর, বিভিন্ন হলের প্রভোষ্ট, শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ পুষ্পার্ঘ অর্পন করেন। এছাড়াও কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, শোক র‌্যালী, দেয়ালিকা উন্মোচন, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, দোয়া মাহফিল, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন আমেরিকা থেকে এ অনুষ্ঠান উপলক্ষে এক শোক বাণী দেন।

সকাল সাড়ে ৮ টায় একাডেমিক ভবনের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোঃ রবিউল হক, বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, প্রভোষ্ট কাউন্সিল কনভেনর, বিভিন্ন হলের প্রভোষ্ট, শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ। সকাল পৌনে ৯টায় ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোঃ রবিউল হক ও রেজিস্ট্রার ড. নির্মল চন্দ্র সাহার নেতৃত্বে এক শোক মিছিল একাডেমিক ভবনের সম্মুখ থেকে বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। উক্ত শোক মিছিলে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র- ছত্রী ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৯ টায় একাডেমিক ভবনের সামনে ‘‘স্বাধীন সূর্য্য ও বঙ্গবন্ধু’’ দেয়ালিকার উন্মোচন করেন ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোঃ রবিউল হক। সকাল ১১ টায় তিনি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অডিটরিয়ামে অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর মোঃ আলী আজগর ভূঁইয়ার সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোঃ রবিউল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ, রেজিস্ট্রার ড. নির্মল চন্দ্র সাহা, প্রক্টর ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রফেসর ড. মোঃ গোলাম রববানী আকন্দ, ছাত্র-ছাত্রীদের মধ্যে মোঃ মিলন মিয়া, সাইদুর রহমান জুয়েল প্রমূখ। পরে বঙ্গবন্ধুর প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ মানবাধিকার কমিশন ও বৃহত্তর ফরিদপুর ছাত্র কল্যাল সমিতির সভাপতি এবং পিএসটিইউ নিউজের সম্পাদক আহামদ রাসেল শনিবার এক শোক বার্তায় শোককে শক্তিতে পরিনত করে পুরো জাতিকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রতি আহবান জানান। এছাড়াও তিনি ৭৫ এর ঘাতক ও যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন। তিনি বলেন, যুদ্ধাপরাধী ও ৭৫ এর ঘাতকদের বিচার না করতে পারলে বাঙ্গালী জাতিকে আজীবন অকৃতজ্ঞ জাতি হিসেবে অপমানের বোঝা বয়ে যেতে হবে।